Ukraine-Russia | ফের ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার, রাজধানী কিয়েভে মৃত ২৭, আহত বহু

Friday, July 3 2026, 5:25 am
Ukraine-Russia | ফের ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার, রাজধানী কিয়েভে মৃত ২৭, আহত বহু
highlightKey Highlights

ইউক্রেনের তরফে বলা হয়েছে, রাশিয়ার তরফে অন্তত ৭৪টি ক্ষেপনাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ছোড়া হয়। গোটা রাত জুড়ে রাজধানীতে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ।


পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা শান্ত হলেও এখনও অশান্ত ইউরেশিয়া। বৃহস্পতিবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে মারণ হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের তরফে বলা হয়েছে, রাশিয়ার তরফে অন্তত ৭৪টি ক্ষেপনাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ছোড়া হয়। প্রাণ বাঁচাতে বাঙ্কার ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির উদ্দেশে ছোটেন রাজধানীর বাসিন্দারা। সূত্রের খবর, গোটা কিয়েভ জুড়ে চলা রুশ হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। হামলার জেরে শহরের ১৩০টি ভবন ধ্বংস হয়েছে। খবর পেয়েই আয়ারল্যান্ড সফর সেরে দেশে ফেরেন জেলেনস্কি। এই হামলাকে ইউক্রেনের হামলার জবাব বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File