Rudranil Ghosh | নতুন দায়িত্বে রুদ্রনীল, বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে মনোনীত হলেন অভিনেতা!

Tuesday, August 11 2026, 10:24 am
Rudranil Ghosh | নতুন দায়িত্বে রুদ্রনীল, বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে মনোনীত হলেন অভিনেতা!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষকে।


বিধানসভায় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রুদ্রনীল ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ২০২৬-২৭ সালের জন্য গঠিত বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এ বার রুদ্রনীলের হাতে। বিধানসভা সচিবালয়ের তরফে ৭ অগস্ট প্রকাশিত চিঠিতে তাঁর নাম চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিষয়গুলির পাশাপাশি ক্রীড়া এবং যুব পরিষেবার মতো ক্ষেত্রও রয়েছে তাঁর নেতৃত্বাধীন কমিটির পরিধিতে। ফলে আগামী দিনে এই সংক্রান্ত নানা বিষয়ে বিধানসভার কমিটির কার্যকলাপে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File