RSS | বঙ্গে আসছেন মোহন ভাগবত, রাজ্যে আরএসএস সংগঠন ঢেলে সাজাবেন সংঘ প্রধান
Sunday, September 27 2026, 4:41 am

Key Highlightsপালাবদলের বাংলায় আগামী ৮ অক্টোবর বর্ধমানে সংঘের একটি কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধানের।
রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী ৮ অক্টোবর বর্ধমানে সংঘের একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সংঘের সাংগঠনিক কাঠামোর পরিবর্তন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দক্ষিণবঙ্গের প্রান্তপ্রচার প্রমুখ বিপ্লব রায় জানিয়েছেন, সারা দেশে প্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে প্রায় ১১০টি সম্ভাগ করার পরিকল্পনা রয়েছে। রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে সংঘের প্রায় ৫ হাজার শাখা ছিল। মহালয়ার মধ্যে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ হাজারে পৌঁছে যেতে চলেছে। ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে নতুন সদস্য এবং স্বয়ংসেবকদের সংগঠনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে আরএসএসের।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- আরএসএস
- মোহন ভাগবত


