RSS headquarter | RSS- এর দপ্তরের সামনে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক! নাগপুরে চাঞ্চল্য

Tuesday, April 7 2026, 5:43 pm
RSS headquarter | RSS- এর দপ্তরের সামনে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক! নাগপুরে চাঞ্চল্য
highlightKey Highlights

নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সদর দপ্তরের অদূরে একটি বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক।


মঙ্গলবার সকালে নাগপুরে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর, এদিন নাগপুরে আরএসএস সদর দপ্তরের পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি বাড়ি থেকে ৫৮টি ডিটোনেটার এবং ১৫টি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। এদিন বাড়ির সামনের বাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন বাড়িটির মালিক ডঃ উজ্জ্বল লানজেওর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। ব্যাগ থেকে প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার হয়েছে। কে বা কারা ব্যাগটা ওখানে রাখলো তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File