Mohan Bhagwat-GenZ | 'এই প্রজন্ম সবচেয়ে সৎ প্রজন্ম'- Gen-Zদের দরাজ প্রশংসা RSS প্রধান মোহন ভাগবতের

Thursday, August 6 2026, 4:21 pm
Mohan Bhagwat-GenZ | 'এই প্রজন্ম সবচেয়ে সৎ প্রজন্ম'- Gen-Zদের দরাজ প্রশংসা RSS প্রধান মোহন ভাগবতের
highlightKey Highlights

আন্দোলনের সময়ে প্রতিবাগী ও পুলিশের মধ্যে কী হয়েছিল, তা তিনি জানেন না বলে জানিয়েছেন ভাগবত। কিন্তু তার সঙ্গেই তাঁর উক্তি, ‘আমি জেন জ়ি-কে চোখ বন্ধ করে বিশ্বাস করি।’


“জেন-জ়িরা দেশবিরোধী নয়- মুম্বইয়ে একটি অনুষ্ঠানে জেন জ়ি প্রজন্মের প্রশংসা আরএসএস প্রধান মোহন ভাগবতের। এদিন পুরোনো প্রজন্মের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘আমরা যখন এই জেন জ়ি-দের বয়সে ছিলাম। আমরা বড়দের কথা শুনতাম, কখনও প্রশ্ন করতাম না। এখন জেন জ়ি যুক্তিগ্রাহ্য উত্তর শুনতে চায়।’ জেন জ়ি-র মতামতকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘যদি তরুণেরা চিৎকার করেন, তাহলে আমাদের বুঝতে হবে সেটা বিরোধিতার জন্য নয়, উন্নতির জন্য।’ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের দেশবিরোধী বা অ্যান্টি ন্যাশনাল তকমা দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই তকমার বিরোধিতা করে মোহন ভাগবতের মন্তব্য, ‘সহমর্মিতা এবং বোঝাপড়া প্রয়োজন। এই সময়ের প্রজন্ম সবচেয়ে সৎ প্রজন্ম। তাঁদের কথা শোনা উচিত।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File