Mohan Bhagwat | লক্ষ্যমাত্রা ১০ হাজার শাখা, ৫টি ‘সম্ভাগ’! বাংলায় বড় ভাবনা আরএসএসের, বর্ধমানে আসছেন ভাগবত!
Saturday, September 26 2026, 10:45 am

Key Highlightsরাজ্যে সংগঠন শক্তিশালী করতে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)।
রাজ্যে সংগঠন শক্তিশালী করতে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। রাজ্যকে বর্তমানে ৩টি ‘প্রান্ত’-এর বদলে ৫টি ‘সম্ভাগ’-এ (উত্তরবঙ্গ, বর্ধমান, নবদ্বীপ, মেদিনীপুর ও কলকাতা) ভাগ করা হচ্ছে। প্রতিটি সম্ভাগে থাকবে ৫টি করে জেলা। এর মাধ্যমে রাজ্যে বর্তমানে থাকা ৫ হাজার শাখার সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী ৮ অক্টোবর আরএসএস প্রধান মোহন ভাগবতের রাজ্য সফরের কথা রয়েছে, যেখানে বর্ধমানে সংগঠনের এই রূপরেখা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, আগামী ২ ও ৩ অক্টোবর ধনধান্য অডিটোরিয়ামে মাইনোরিটি সিটিজেনস ফোরামের ব্যানারে রাষ্ট্রবাদী ভাবাপন্ন সংখ্যালঘুদের নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আরএসএস
- মোহন ভাগবত


