Rose Valley | ৬ মাসের মধ্যে রোজভ্যালির টাকা ফেরত দিতে হবে! নির্দেশ হাই কোর্টের
Friday, September 18 2026, 2:46 am

Key Highlightsডিভিশন বেঞ্চের মন্তব্য, শুধু ৫০০ কোটি টাকা নয় রোজভ্যালির সম্পত্তি অবিলম্বে বিক্রয় করে সমস্ত আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে আগামী ৬ মাসের মধ্যে।
পুজোর আগেই সুখবর। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস আদালতের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাওয়ালের প্রেক্ষিতে এডিসি কমিটি আদালতকে আশ্বাস দেন, আগামী ৬ মাসের মধ্যে রোজভ্যালির সম্পত্তি অবিলম্বে বিক্রয় করে সমস্ত আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। পুজোর আগেই ৫০০ কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, ২০১৫ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়। ইডি ও সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি অনিয়ম ও প্রতারণার মাধ্যমে প্রায় ১৭,০০০ কোটি টাকা বাজার থেকে তুলেছিল।
- Related topics -
- শহর কলকাতা
- রোজ ভ্যালি
- আদালত
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- টাকা উদ্ধার


