Rose Valley Chit Fund | রোজভ্যালির ২১ হোটেল-সহ সব সম্পত্তি বেচে ফেরানো হোক টাকা! হাইকোর্টে প্রস্তাব রাজ্যের
Wednesday, August 19 2026, 5:57 pm

Key Highlightsকলকাতা হাইকোর্টে রাজ্যের প্রস্তাব, ১ বছরের মধ্যে রোজভ্যালির ২১ হোটেল-সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের দেবে রাজ্য।
১ বছরের মধ্যে রোজভ্যালির ২১ হোটেল-সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের ফেরানো হোক, কলকাতা হাইকোর্টে প্রস্তাব দিলো রাজ্য। রাজ্যের মুখ্যসচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছে হাইকোর্ট বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ডিভিশন বেঞ্চে। সূত্রের খবর, রোজভ্যালি দুর্নীতির অঙ্ক প্রায় ২৫০০ কোটি টাকা। গত ১২ বছরে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়াই এগোয়নি। ইতিমধ্যে হাইকোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনেছে SFIO। এই অবস্থায় আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলো রাজ্য।


