WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Rose Day | 'রোজ ডে'-তে প্রেমিকাকে দিতে পারেন বিশেষ গোলাপ, বেঙ্গালুরু থেকে বিমানে এলো "ডাচ রোজ"!
Saturday, February 7 2026, 3:32 am

Key Highlights১৫ দিনের বেশি একেবারে সতেজ থাকা ডাচ গোলাপ-ই পছন্দ বাংলার প্রেমিক-প্রেমিকার। তা-ই বেঙ্গালুরু থেকে বিমানে ডাচ গোলাপ এল বাংলায়।
আজ শনিবার রোজ ডে তে মনের মানুষকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করতে মুখিয়ে প্রেমিক সমাজ। প্রেমের সপ্তাহে গোলাপের চাহিদা উর্দ্ধমুখী। বেঙ্গালুরু থেকে বিমানে ডাচ গোলাপ এসেছে বাংলায়। প্রায় ১৫ দিনের বেশি সতেজ থাকে এই গোলাপ। শুক্রবার রাজ্যের ফুলের খুচরো বাজারে এক একটি ডাচ গোলাপের দাম উঠেছে ৭০ থেকে ৭৫ টাকা। মল্লিকঘাট ফুল বাজারে পাইকারিতে একটি ডাচ গোলাপ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।পাঁশকুড়া ফুলবাজারে ১০০ গ্রাম এই ডাচ গোলাপ রঙভেদে বিক্রি হয়েছে ৭০০ থেকে ১ হাজার টাকায়।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- গোলাপ
- রোজ ডে
- পশ্চিমবঙ্গ
- ভ্যালেনটাইন'স ডে


