Rohit Sharma | ক্রিকেট ছেড়ে এবার বিনোদন! ফ্যামিলি শো-র সঞ্চালনায় হিটম্যান রোহিত
Tuesday, September 1 2026, 12:16 pm

Key Highlightsসোনি পিকচার্স নেটয়ার্কসের নতুন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে সঞ্চালনা করবেন আইপিএলের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।
এবার বাইশ গজ থেকে শুটিং ফ্লোরে পা দিতে চলেছেন আইপিএলের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, সোনি পিকচার্স নেটয়ার্কসের নতুন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-র সঞ্চালনা করতে চলেছেন হিটম্যান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই শো-টি টিভিতে সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে শোয়ের শুটিং। আগে অনেক বিজ্ঞাপনী সংস্থার মুখ হিসেবে কাজ করলেও এই প্রথমবার সঞ্চালকের ভূমিকায় ডেবিউ করতে চলেছেন রোহিত। উল্লেখ্য, প্রায় পনেরো বছর ধরে দাদাগিরি সহ একাধিক গেম শোয়ের সঞ্চালনা করেছেন সৌরভ গাঙ্গুলী। এবার 'দাদা'র পদানুসরণ রোহিতের।


