Road Accident | পাঞ্জাবে দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ! ৪ তীর্থযাত্রী-সহ মৃত ৫
Sunday, November 15 2026, 3:39 am

Key Highlightsপাঞ্জাবে দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবারের এই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
পাঞ্জাবে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি দুই বাসের সংঘর্ষে মৃত তীর্থযাত্রীরা। শনিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তরন তারন জেলায় পাঠানকোট-কেঞ্চিয়া ৫৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার ওই বাসটি ফরিদকোট থেকে অমৃতসরের দিকে যাচ্ছিল। অন্য বাসটি অমৃতসর থেকে মুক্তসারের দিকে যাচ্ছিল। তরন তারনের নৌসেরা পান্নুয়ান এলাকায় বাসদু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময়ে দু’টি বাসের মধ্যে মোট ৩৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এক বাইক আরোহীরও মৃত্যু হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- দেশ
- পাঞ্জাব
- পথদুর্ঘটনা
- বাস এক্সিডেন্ট
- এক্সিডেন্ট
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


