Road Accident | জম্মু-কাশ্মীরে উপমুখ্যমন্ত্রীর কনভয়ের ধাক্কায় মৃত্যু বিহারি যুবকের, চাঞ্চল্য জম্মুতে
Sunday, August 9 2026, 6:20 am

Key Highlightsরাস্তা পার হতে গিয়ে সুরিন্দরের কনক্লেভের একটি স্করপিও গাড়ি তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। তবে এই কনভয়ে উপমুখ্যমন্ত্রীর গাড়ি ছিল না।
জম্মু কাশ্মীরে পথ দুর্ঘটনা। উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার রাত ৯ টায় ঘটনাটি ঘটেছে জম্মুর প্রান্তিক এলাকা গঙ্গ্যালে। সূত্রের খবর, এদিন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিল গাড়িগুলি। রাস্তা পার হতে গিয়ে সুরিন্দরের কনক্লেভের একটি স্করপিও গাড়ির সামনে পড়ে ৫৫ বছর বয়সী ভরত কাপের। গাড়িচালক সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিহারের সমস্তিপুরের বাসিন্দা ভরত গঙ্গ্যালে একটি দোকানে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- বিহার
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- ভারত


