RN Ravi | বৃহস্পতিতে শপথ নয়া রাজ্যপালের, থাকবেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা
Thursday, March 12 2026, 4:57 am

Key Highlightsবৃহস্পতিবার শপথ নেবেন নয়া রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য প্রশাসনের কর্তারা। এদিকে বুধবার, রাজভবনের (বর্তমানে লোকভবন) অফিশিয়াল এক্স হ্যান্ডলে রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বললেন, “আমার প্রিয় বঙ্গবাসী ভাই ও বোনেরা, লোকভবন, কলকাতায় আমার দায়িত্বের অধ্যায় শেষের পথে।..যদিও আমার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে, তবু পশ্চিমবঙ্গের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ নয়।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- আর এন রবি
- মমতা ব্যানার্জী
- রাজ্যপাল
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শপথ গ্রহণ
- মুখ্যমন্ত্রী


