Riyan Parag | ড্রেসিংরুমে ধূমপান, দিতে হবে জরিমানা! বড়সড় শাস্তি থেকে বেঁচে গেলেন রিয়ান পরাগ
Thursday, April 30 2026, 2:32 pm

Key Highlightsরাজস্থান বনাম পাঞ্জাব (RR vs PBKS) ম্যাচ তাঁরা জিতলেও এই ম্যাচ ঘিরে হওয়া বিতর্ক চরম ওঠে রিয়ানকে নিয়ে।
মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে সিগারেটে সুখটান রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান ইনিংসের ১৬তম ওভারের ফুটেজ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা গিয়েছে, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট টানছেন পরাগ। এই ঘটনায় রাজস্থান অধিনায়ককে শাস্তির ঘোষণা ভারতীয় বোর্ডের (BCCI)। আইপিএলের নিয়মের ২.২১ নং ধারা অনুযায়ী একটি ম্যাচের ২৫% ফাইন ২৫ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে রিয়ানকে। অল্পেই স্বস্তি পেয়েছেন রিয়ান।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল 2026
- ipl
- আইপিএল
- ক্রিকেটার
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেট বিশ্বকাপ
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- পঞ্জাব কিংস
- রাজস্থান রয়্যালস


