Ritabrata Banerjee | আজই ভাঙবে মমতার তৃণমূল? ৬০ বিক্ষুব্ধ বিধায়কের সই নিয়ে বিধানসভায় ঢুকলেন ঋতব্রত!

Wednesday, June 3 2026, 5:41 am
Ritabrata Banerjee | আজই ভাঙবে মমতার তৃণমূল? ৬০ বিক্ষুব্ধ বিধায়কের সই নিয়ে বিধানসভায় ঢুকলেন ঋতব্রত!
highlightKey Highlights

বুধবারই বিধানসভায় ৬০ জন বিধায়কের সই নিয়ে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।


মঙ্গলবার থেকেই জল্পনা তৈরি হয়েছিল, যে হয়তো বুধবারই ভাঙতে চলেছে তৃণমূল। সেই মতো বুধবারই বিধানসভায় ৬০ জন বিধায়কের সই নিয়ে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতর সঙ্গে ঢুকলেন শিউলি সাহা, রিয়াজ হুসেইন, ভগবানগোলার বিধায়ক ইমানি বিশ্বাস, আক্রুজ্জামান, দিনেন রায়, সাবিনা ইয়াসমিন, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। ঢুকলেন অরুণাভ সেন, সমীর পাঁজাও। ঋতব্রতর পিছন পিছন তৃণমূলের প্রতীকে যাঁরা জিতেছিলেন, সেই সমস্ত বিধায়করা বিধানসভায় ঢুকছেন। সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, ৬০ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় চিঠি জমা করতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার রথীন্দ্র বসুর কাছে চিঠি জমা করবেন তাঁরা। আর তাতেই কিছুটা স্পষ্ট হচ্ছে, ভাঙনের পথে তৃণমূল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File