Ritabrata Banerjee’s Meeting | অভিষেকের হয়ে মামলায় 'না', ঋতব্রতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মমতা ঘনিষ্ট আইনজীবীর

Thursday, June 25 2026, 6:03 am
Ritabrata Banerjee’s Meeting | অভিষেকের হয়ে মামলায় 'না', ঋতব্রতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মমতা ঘনিষ্ট আইনজীবীর
highlightKey Highlights

আগেই অভিষেকের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়েছিলেন। আর এই আবহের মধ্যে সেই সঞ্জয় বসুর সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।


দীর্ঘদিন ধরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করেছেন আইনজীবী সঞ্জয় বসু। সম্প্রতি তিনি জানিয়েছেন অভিষেকের হয়ে আর মামলা লড়বেন না। এই আবহে বুধবার সন্ধ্যায় ঋতব্রতের সঙ্গে দেখা করলেন মমতা ঘনিষ্ট এই আইনজীবী। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা হয়েছে দু’জনের। যদিও এই সাক্ষাৎকারকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই মন্তব্য করেছেন ঋতব্রত বন্দোপাধ্যায়। পাশাপাশি বই ভালবাসা বিরোধী দলনেতা আইনজীবী সঞ্জয় বসুকে Shattered Lands বইটি উপহার দিয়েছেন তিনি। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File