Ritabrata Banerjee | দিল্লিতে তলব পড়লো নয়া বিরোধী দলনেতার, ৯ বিধায়ককে সঙ্গে নিয়ে কমিশনের অফিসে ঋতব্রত

Wednesday, July 1 2026, 3:35 pm
Ritabrata Banerjee | দিল্লিতে তলব পড়লো নয়া বিরোধী দলনেতার, ৯ বিধায়ককে সঙ্গে নিয়ে কমিশনের অফিসে ঋতব্রত
highlightKey Highlights

বৈঠকের কথা জানিয়ে কমিশনে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের এই নতুন ব্লকের তরফে। তারপরই জাতীয় নির্বাচন কমিশন থেকে ডেকে পাঠানো হয়েছে।


রাজ্যে পালাবদলের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার। দিল্লির নির্বাচন কমিশনে দেখা করতে বলা হয়েছে তাঁকে। উল্লেখ্য, গত ২২ জুন অরূপ রায়কে চেয়ারপার্সন করে নতুন কমিটি তৈরি করে ঋতব্রত তৃণমূল। ঋতব্রত ছাড়াও সেখানে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সন্দীপন সাহা, জাভেদ খানের মতো নেতারা। নির্বাচনে কমিশনে চিঠি পাঠিয়ে কমিটির কাছে জানানো হয়েছে। তারপরই কমিশন থেকে ডাক পড়লো তাঁদের। বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় ৯ বিধায়ককে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File