Ritabrata Banerjee | বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রতই, স্পিকারের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের!

Thursday, June 18 2026, 5:39 am
Ritabrata Banerjee | বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রতই, স্পিকারের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের!
highlightKey Highlights

বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বেছে নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই, ফলে ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ।


স্পিকারের সিদ্ধান্তে সিলমোহর কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বেছে নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই, ফলে ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ। পালা বদলের পর রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ৫৮ জন বিধায়কের সমর্থন দেখিয়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা বলেন। এরপর বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেন। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন শোভনদেব। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনও হস্তক্ষেপ নয়। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয়। এই মামলায় জুলাই মাসে ফের শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File