Ritabrata Banerjee | ‘খাম-টর্চ’! প্রতীক হিসেবে কোন কোন চিহ্নের দাবি বিরোধী দলনেতা ঋতব্রতর?
Friday, September 18 2026, 5:59 am

Key Highlightsবিকল্প নাম ও প্রতীকের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে মেইল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনে নতুন নাম এবং বিকল্প প্রতীকের দাবি জানিয়ে মেইল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতরা জানিয়েছেন, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস- যে কোনও একটি নামে লড়তে চান তারা। প্রতীক হিসাবে ‘খাম’, ‘টর্চ’ ও 'ব্ল্যাকবোর্ডের' আবেদন করা হয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা দুটো উপনির্বাচনে লড়াই করছে। নির্বাচন কমিশনের তরফে তিনটি সম্ভাব্য নাম পাঠাতে বলা হয়েছিল। আমরা সেটা পাঠিয়েছি। দলের দুটি সম্ভাব্য নাম ও তিনটি সম্ভাব্য প্রতীক মনোনীত করে পাঠানো হয়। এবার কমিশনের ব্যাপার তাঁরা আমাদের কী প্রতীক ও দলের কী নাম দেবেন।” উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কাল রাত সাড়ে এগারোটায় নতুন প্রস্তাবিত সিম্বল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- ঋতব্রত ব্যানার্জি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন


