Ritabrata Banerjee | ‘ঋতব্রত-তৃণমূল’ই আসল তৃণমূল, আদালতের নির্দেশনামা তুলে ধরে দাবি ঋতব্রতের

Sunday, July 12 2026, 5:05 pm
Ritabrata Banerjee | ‘ঋতব্রত-তৃণমূল’ই আসল তৃণমূল, আদালতের নির্দেশনামা তুলে ধরে দাবি ঋতব্রতের
highlightKey Highlights

রবিবার সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, গত ২২ জুন তাঁদের গঠিত কমিটিই তৃণমূলের একমাত্র বৈধ কমিটি।


‘ঋতব্রত-তৃণমূল’ই আসল তৃণমূল। এ বার আদালতের নথি দেখিয়ে এ কথা দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, গত ২২ জুন তাঁদের গঠিত কমিটিই তৃণমূলের একমাত্র বৈধ কমিটি। আদালতের সেই নথির অংশ পড়ে শুনিয়ে বিরোধী দলনেতা বলেন, “সাধারণ তৃণমূল কর্মীরা আলিপুর আদালতে একটি মামলা করেছিলেন। সেই মামলার রায়েই বলা হয়েছে, ২২ জুন যে কমিটি গঠন করা হয়েছে, তা একমাত্র আইনগত বৈধ কমিটি।” এরপরই ঋতব্রত বলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি বাদে অন্য কেউ নিজেদের পদাধিকারী বললে সেটা মান্যতা পাবে না। পার্টি চালানোর ক্ষেত্রে অবৈধ। দল নিয়ে কোনও নির্দেশ দেওয়া যাবে না। অন্য কেউ পার্টির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ফান্ড, সম্পত্তি ব্যবহার করতে পারবে না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File