Abhishek-Ritabrata | ‘ভাষণ নয়, আগে পদত্যাগ করুন।’- অভিষেকের প্রস্তাবের জবাব দিলেন ঋতব্রত
Saturday, July 18 2026, 5:30 pm

Key Highlightsঅভিষেকের চ্যালেঞ্জের জবাব দিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আগে পদত্যাগ করে দেখান অভিষেক৷
"বিদ্রোহীরা ফিরে আসলে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করব"- হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। ইস্তফা প্রস্তাবের জবাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বলেন, ‘২০২৪ সালের নির্বাচনের জয়ের কৃতিত্ব নিজেই নিয়েছেন।যদি ২০২৪ সালের সাফল্যের কৃতিত্ব নিজের হয়, তাহলে ২০২৬ সালের ফলাফলের দায়ও নেওয়া উচিত। ন্যূনতম লজ্জাবোধ থাকলে সাধারণ সম্পাদক ও লোকসভায় দলনেতার পদ থেকে পদত্যাগ করা উচিত। পদত্যাগের বদলে ভাষণ দেওয়া উচিত নয়।’ বুলডোজার অভিযান নিয়ে ঋতব্রতর বক্তব্য, ‘ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে, তথাকথিত ‘মডেল’-এর আসল চেহারা সামনে এসেছে। আমাদের বক্তব্য স্পষ্ট— আগে পদত্যাগ করুন।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- রাজনীতি
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- পদত্যাগ


