Covid 19 | ভারতে ঊর্ধ্বমুখী কোভিড-১৯ সংক্রমণ, কতটা চিন্তার বিষয় নতুন সাব-ভ্যারিয়েন্ট RF.5?

Key Highlightsঅন্ধ্রপ্রদেশের কডাপা জেলায় প্রথমবার শনাক্ত হয়েছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট RF.5।
ভারতে ফের ঊর্ধ্বমুখী কোভিড-১৯ সংক্রমণ। এর মধ্যেই অন্ধ্রপ্রদেশের কডাপা জেলায় প্রথমবার শনাক্ত হয়েছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট RF.5। জেলার চার আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-তে পাঠানো হয়েছিল। সেখানেই নিশ্চিত হয়, সংক্রমণের জন্য দায়ী এই নতুন সাব-ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের মতে, ভাইরাসের স্বাভাবিক জিনগত পরিবর্তন বা জেনেটিক মিউটেশনের ফলেই RF.5-এর উদ্ভব। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ভ্যারিয়েন্ট আগের ওমিক্রন স্ট্রেনগুলির তুলনায় বেশি সংক্রামক বা মারাত্মক, এমন কোনও প্রমাণ মেলেনি। তাই নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যারিয়েন্ট-সহ অন্যান্য নতুন সাব-ভ্যারিয়েন্টের উপর নজর রাখছে। সিঙ্গাপুর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও RF.5-এর সংক্রমণ ধরা পড়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও এই ভ্যারিয়েন্টের কারণে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হার বেড়েছে বলে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
- Related topics -
- দেশ
- ভারত
- করোনা ভাইরাস
- করোনা নতুন স্ট্রেন
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯


