Rinku Singh | ভারতীয় শিবিরে প্রত্যাবর্তন রিঙ্কু সিংয়ের, সুপার এইটের ম্যাচের আগেই স্বস্তি দলে

Wednesday, February 25 2026, 3:33 pm
Rinku Singh | ভারতীয় শিবিরে প্রত্যাবর্তন রিঙ্কু সিংয়ের, সুপার এইটের ম্যাচের আগেই স্বস্তি দলে
highlightKey Highlights

সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু সিং।


চেন্নাই অনুশীলন থেকে সরাসরি বাড়ি গিয়েছিলেন রিঙ্কু সিং। সূত্রের খবর, রিঙ্কুর বাবা চতুর্থ পর্যায়ের লিভার ক্যানসারে ভুগছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। বাবার সাথে দেখা করতেই বাড়ি গিয়েছিলেন তিনি। ফলে মঙ্গলবার ভারতের প্রশিক্ষণ যোগ দেননি তিনি। বুধবার সন্ধ্যায় চেন্নাই ফিরে আসছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বৃহস্পতিবার চেন্নাইতে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সুপার ৮ ম্যাচের আগেই শিবিরে যোগ দিচ্ছেন তিনি। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন কিনা জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File