LNG | পেট্রোল-ডিজেলের পর এবার গ্যাসের সরবরাহ সীমাবদ্ধতা প্রত্যাহার করলো কেন্দ্র সরকার!

Key Highlightsকেন্দ্রীয় সরকার ন্যাচরাল গ্য়াস সরবরাহের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তা এবার প্রত্যাহার করে নেওয়া হল।
ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা হতেই ধীরে ধীরে কাটছে জ্বালানি সংকট। গত ৩০ জুন দেশজুড়ে পেট্রোল-ডিজেলের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এবার আরও এক জ্বালানি থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল। কেন্দ্রীয় সরকার ন্যাচরাল গ্য়াস সরবরাহের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তা এবার প্রত্যাহার করে নেওয়া হল। জ্বালানি সঙ্কট দেখা দিতেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একমাত্র জরুরি ক্ষেত্রেই প্রাকৃতিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্টর ভিত্তিক বরাদ্দ করা হয়। প্রাকৃতিক গ্যাস ব্যবহারেও রাশ টানা হয়। তবে যুদ্ধবিরতি ঘোষণা হতেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি উন্নতি হতেই শক্তি ও জ্বালানি সরবরাহও আগের মতো পর্যায়ে ফিরে আসছে। এলএনজি কার্গো চলাচলও স্থিতিশীল পর্যায়ে ফিরছে। এরপরই কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।


