Indian Army | ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীতে রদবদল, নতুন দায়িত্ব পেলেন কারা?

Key Highlightsভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। পাশাপাশি, ভারতের বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীতে বড়সড় রদবদল। ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। পাশাপাশি, ভারতের বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ১ জুলাই নতুন সহ-সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবেন। সাউথ ওয়েস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার নতুন কম্যান্ডিং-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কম্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কম্যান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা


