Kolkata | আসবেন প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা, আন্তর্জাতিক সম্মেলনের জন্য সাজছে কলকাতা!
Saturday, August 22 2026, 10:39 am

Key Highlightsআবারও একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজনে সেজে উঠছে কলকাতা।
আবারও একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজনে সেজে উঠছে কলকাতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বুক করা হচ্ছে শহরের একের পর এক হোটেল। সেই অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত হবেন বলেও জানা যাচ্ছে। অনুষ্ঠানের কয়েকমাস বাকি থাকলেও এখন থেকেই রাস্তা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন পূর্ত দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, ২০২৭-এর জানুয়ারি মাসে মিশন ইন্ডিয়া এনার্জি ইউকের আয়োজন করা হয়েছে কলকাতায়। ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে সেই অনুষ্ঠান। প্রায় ৯০টি দেশের প্রতিনিধিদের সেখানে উপস্থিত হওয়ার কথা। মূলত তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার ও এগুলির ব্যবসার প্রসার নিয়ে আলোচনা হবে এই এনার্জি ইউকে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য কলকাতাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- Related topics -
- শহর কলকাতা
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী


