Delhi Police | দিল্লির DCP-র নির্দেশে নিট আন্দোলনকারীদের উপর পেলেট গান চালায় র‌্যাফ, দাবি রিপোর্টে!

Tuesday, July 28 2026, 7:17 am
Delhi Police | দিল্লির DCP-র নির্দেশে নিট আন্দোলনকারীদের উপর পেলেট গান চালায় র‌্যাফ, দাবি রিপোর্টে!
highlightKey Highlights

পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরি (জিডি)-র নথি অনুযায়ী, দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ছররা গুলি ছুড়েছিল।


নিট কাণ্ডের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের সংসদ অভিযান রুখতে পেলেট গান (ছররা বন্দুক) ব্যবহার করা হয়নি বলে প্রথমে দাবি করেছিল দিল্লি পুলিশ। কিন্তু পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরি (জিডি)-র নথি অনুযায়ী, দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ছররা গুলি ছুড়েছিল। যদিও এ ব্যাপারে দিল্লি পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদন অনুযায়ী, যে দিন সংসদ অভিযান হয়েছিল, সেই ২০ জুলাই রাত দেড়টা নাগাদ থানায় জিডি জমা পড়ে। সেটি তাদের হাতে এসেছে বলেও দাবি করেছে ‘দ্য হিন্দু’। তার ভিত্তিতেই প্রতিবেদনে লেখা হয়েছে, আন্দোলনে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসিপি পদমর্যাদার এক অফিসারের নির্দেশে র‌্যাফের এক ডেপুটি কমান্ড্যান্ট মোট ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের সেল এবং প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছেন। দিল্লিতে ছররা বন্দুক ব্যবহারে বেশ কয়েক জন আন্দেলনকারী জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের এক জন বছর উনিশ বয়সি সাহিল লোচাব ভর্তি ছিলেন সফদরজং হাসপাতালে। পেলেটের আঘাতে তাঁর ডান চোখের মণি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File