RBI | ২৫ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, সুদের হার কমার সম্ভাবনা নেই, জানালো RBI!
Wednesday, October 7 2026, 11:34 am

Key Highlightsদেশের অর্থনীতিতে মূল্যবৃদ্ধির চাপ সামলাতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
দেশের অর্থনীতিতে মূল্যবৃদ্ধির চাপ সামলাতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। একই সঙ্গে আরবিআই-এর নীতি অবস্থান ‘নিউট্রাল’ থেকে বদলে ‘ক্যালিপ্রেটেড টাইটেনিং’-এ নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতে সুদের হার হ্রাসের কোনও সম্ভাবনা নেই। কেন্দ্রীয় ব্যাঙ্কের পরবর্তী পদক্ষেপ হয় ফের রেট বৃদ্ধি, নয়তো সুদের হার আপাতত অপরিবর্তিত রাখা হতে পারে। এই সিদ্ধান্তের ফলে হোম লোন, কার লোন সহ বিভিন্ন ঋণের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, এই নীতিগত বার্তার প্রভাবে শেয়ার বাজারেও স্বল্পমেয়াদে কিছু চাপ ও মূল্যায়ন সঙ্কোচনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তবে দেশের শক্তিশালী আর্থিক ভিত্তির কারণে বড় ধরনের পতনের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।


