Calcutta High Court | 'মোদী-আদানি বিতর্কিত পডকাস্ট সরাতে হবে', নির্দেশ হাইকোর্টের!
Monday, October 26 2026, 2:04 pm

Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একটি বিতর্কিত পডকাস্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একটি বিতর্কিত পডকাস্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 'Bcubed' নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ওই ভিডিয়োটিকে 'মিথ্যা' ও 'মানহানিকর' দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আদানি এন্টারপ্রাইজেস। সোমবার বিচারপতি আর্যক দত্তের নির্দেশ অনুযায়ী, ইউটিউব ও 'এক্স' হ্যান্ডেল সহ সমস্ত প্ল্যাটফর্ম থেকে ওই পডকাস্ট সরাতে হবে। মামলাকারীদের দাবি, এই ভিত্তিহীন ভিডিয়োর কারণে সংস্থার সুনাম নষ্ট হচ্ছে। আদালত সমস্ত পক্ষকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- নরেন্দ্র মোদি
- আদানি
- সোশ্যাল মিডিয়া
- কলকাতা হাইকোর্ট


