Calcutta High Court | 'মোদী-আদানি বিতর্কিত পডকাস্ট সরাতে হবে', নির্দেশ হাইকোর্টের!

Monday, October 26 2026, 2:04 pm
Calcutta High Court | 'মোদী-আদানি বিতর্কিত পডকাস্ট সরাতে হবে', নির্দেশ হাইকোর্টের!
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একটি বিতর্কিত পডকাস্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একটি বিতর্কিত পডকাস্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 'Bcubed' নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ওই ভিডিয়োটিকে 'মিথ্যা' ও 'মানহানিকর' দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আদানি এন্টারপ্রাইজেস। সোমবার বিচারপতি আর্যক দত্তের নির্দেশ অনুযায়ী, ইউটিউব ও 'এক্স' হ্যান্ডেল সহ সমস্ত প্ল্যাটফর্ম থেকে ওই পডকাস্ট সরাতে হবে। মামলাকারীদের দাবি, এই ভিত্তিহীন ভিডিয়োর কারণে সংস্থার সুনাম নষ্ট হচ্ছে। আদালত সমস্ত পক্ষকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File