Delhi Protest | শুক্রে দিল্লিতে ফের ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক, আমন্ত্রিত দীপকে-নেহা! নেই পুলিশের অনুমতি!

Thursday, October 22 2026, 12:59 pm
Delhi Protest | শুক্রে দিল্লিতে ফের ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক,  আমন্ত্রিত দীপকে-নেহা! নেই পুলিশের অনুমতি!
highlightKey Highlights

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতায় ‘জ্ঞানেশ হটাও’ বা গণতন্ত্র পুনরুদ্ধারের পদযাত্রার ডাক দিয়েছে ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামক নতুন একটি সংগঠন।


দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতায় ‘জ্ঞানেশ হটাও’ বা গণতন্ত্র পুনরুদ্ধারের পদযাত্রার ডাক দিয়েছে ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামক নতুন একটি সংগঠন। শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে শুরু হয়ে প্যাটেল চকের নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা। মিছিলে যোগ দিতে অভিজিৎ দীপক ও নেহা বোরা-সহ বিশিষ্ট মুখ এবং ‘ইন্ডি’ জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, পুলিশ পথ আটকালে সেখানেই ‘জন-সংসদ’ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ১৬৩ ধারা বলবৎ থাকায় এবং পুলিশের অনুমতি না থাকায় দিল্লির রাজপথ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File