Rahul Gandhi | সম্পত্তি মামলায় রাহুলের স্বস্তি, নতুন শুনানির নির্দেশ শীর্ষ আদালতের!

Wednesday, November 25 2026, 1:56 pm
Rahul Gandhi | সম্পত্তি মামলায় রাহুলের স্বস্তি, নতুন শুনানির নির্দেশ শীর্ষ আদালতের!
highlightKey Highlights

আয়ের অধিক সম্পত্তি মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে তাঁকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।


আয়ের অধিক সম্পত্তি মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে তাঁকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানায়, রাহুলকে পক্ষভুক্ত করে এলাহাবাদ হাই কোর্টে মামলাটি নতুন করে শুরু থেকে শুনতে হবে। কর্নাটকের বিজেপি কর্মী বিঘ্নেশ শিশিরের আবেদনে হাই কোর্ট সিবিআই-ইডি তদন্তের নির্দেশ দিলেও, রাহুলের বক্তব্য না শুনে রায় দেওয়া নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী অভিযুক্তের বক্তব্য জানানোর সুযোগের কথা উল্লেখ করে বেঞ্চ জানায়, মৌলিক অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মামলাকারীর মূল অভিযোগ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File