Reliance | 'প্রতিযোগিতাকে ভয় নেই, আইন মানতে হবে', মাস্কের লাগাতার আক্রমণের পর অবশেষে মুখ খুলল রিলায়েন্স!
Friday, October 16 2026, 5:02 pm

Key Highlightsইলন মাস্কের লাগাতার আক্রমণের পর অবশেষে মুখ খুলল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়।
ইলন মাস্কের লাগাতার আক্রমণের পর অবশেষে মুখ খুলল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়। শুক্রবার এক বিবৃতিতে সংস্থার স্পষ্ট বার্তা, তারা প্রতিযোগিতাকে ভয় পায় না এবং স্যাটেলাইট কমিউনিকেশন বাজারে স্টারলিঙ্কসহ সব সংস্থাকে স্বাগত জানায়। তবে ব্যবসা করতে হলে ভারতের আইন ও নীতি সকলকেই মেনে চলতে হবে। এর আগে স্টারলিঙ্কের ভারতে প্রবেশে দেরি হওয়া নিয়ে এক্স হ্যান্ডেলে মুকেশ আম্বানিকে তীব্র আক্রমণ করেছিলেন মাস্ক। তার জবাবে রিলায়েন্স জানিয়েছে, ২০১৬ সালে জিয়ো শূন্য থেকে শুরু করে আজ ৫৩ কোটির বেশি গ্রাহক তৈরি করেছে। ভারতীয় ও বিদেশি সমস্ত সংস্থার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। রিলায়েন্সের নিজস্ব স্যাটেলাইট পরিষেবাও এখনও ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে তারা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- ইলন মাস্ক
- আদানি
- মুকেশ আম্বানি
- রিলায়েন্স


