Rekha Patra | আপাতত বিপন্মুক্ত বিধায়ক রেখা পাত্র, ভেন্টিলেশন থেকে বের করা হলো তাঁকে
Monday, November 23 2026, 4:19 pm

Key Highlightsবেলার দিকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে রেখাকে। জ্ঞান রয়েছে তাঁর। ওরাল ফিডিং করানো হচ্ছে।
আপাতত ভালো আছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। ভেন্টিলেশন থেকে বের করার পর থেকে শ্বাসপ্রশ্বাসের কোনও সমস্যা হয়নি। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। জ্ঞান ফিরে পেয়েছেন তিনি। আপাতত তাঁর ওরাল ফিডিং চলছে। হাসপাতাল সূত্রে খবর, বুক ধড়ফড়ানি ছাড়া এই মুহূর্তে আর কোনও সমস্যা নেই। বিজেপি-র চিকিৎসক নেত্রী অর্চনা মজুমদার জানাচ্ছেন, চিকিৎসকদের মতে, বিষক্রিয়ার কারণে এই ধরনের বুক ধড়ফড় বা ট্যাকিকার্ডিয়া হতে পারে। চিকিৎসকদের অনুমান, আগামী তিন-চার দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। তদন্তে জানা গিয়েছে, শনিবার রাত নটার সময় ঘাস মারার বিষ খান রেখা। বিষক্রিয়ার জেরে প্রথমে স্থানীয় হাসপাতালে তারপর গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
- Related topics -
- শহর কলকাতা
- অসুস্থ
- বেসরকারি হাসপাতাল


