Rekha Patra | বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বিধায়কের? নাকি খাদ্যে বিষক্রিয়া? রেখার পাত্রের অসুস্থতা নিয়ে ঘনাচ্ছে রহস্য

Key Highlightsশনিবার রাতে বিষক্রিয়ার জেরে স্থানীয় হাসপাতালে ভর্তির পর হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরি খবর! হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনাচ্ছে রহস্য। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বিধায়কের? নাকি খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটলো, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়কের পরিবারের দাবি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন এই চরম পথ বেঁচে নিতে হলো তাঁকে তা নিয়ে পরিবারের কেউ মুখ খোলেননি। স্থানীয় সূত্রের খবর, দলের একটি অংশের সঙ্গে বিধায়কের বিরোধ ছিল। তাঁকে নিয়মিত হুমকিও দেওয়া হতো। সম্প্রতি একটি সভায় তাঁকে বলতে শোনা যায়, বেশি দূর পড়াশোনা করতে না পারায় দলের একাংশের কাছে তিনি যথাযথ সম্মান পান না। এই ঘটনায় একজনকে আটক করে চলছে তদন্ত। জানা গিয়েছে, শনিবার রাত নটার সময় ঘাস মারার বিষ খান রেখা। বিষক্রিয়ার জেরে প্রথমে স্থানীয় হাসপাতালে তারপর গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ককে। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- রাজনীতিবিদ
- রাজনীতি
- বিজেপি নেত্রী
- বিজেপি
- বিজেপি কর্মী
- বিজেপি প্রার্থী
- বিজেপি সাংসদ
- আত্মহত্যা
- অসুস্থ
- পশ্চিমবঙ্গ


