Rekha Patra Hospitalized | গুরুতর অসুস্থ বিধায়ক রেখা পাত্র, কলকাতায় স্থানান্তর করা হলো তাঁকে
Sunday, November 22 2026, 3:30 pm

Key Highlightsঅবস্থার আরও অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়েছে তাঁকে। বর্তমানে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বসিরহাটের বিধায়ক রেখা পাত্র। সূত্রের খবর, শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে অসুস্থ অবস্থায় তাঁকে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় বিধায়ককে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। কোনও জ্ঞান নেই তাঁর। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশক পাওয়া গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বিজেপি
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ
- বিধায়ক
- অসুস্থ
- শহর কলকাতা


