Rekha Gupta | SIR গেরোয় এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত! নোটিস পেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়ও
Sunday, September 20 2026, 6:47 am

Key Highlightsদিল্লির মুখ্যমন্ত্রীকেও SIR নোটিস পাঠাল নির্বাচন কমিশন। হেভিওয়েটদের মধ্যে নোটিস প্রাপ্তদের তালিকাটা বেশ দীর্ঘ।
এবার SIR নোটিস পেলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। সূত্রের খবর, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র জন্যে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। নোটিস পাঠানো হয়েছে দিল্লির একাধিক হেভিয়েটদেরও। তালিকায় রয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়ের। উল্লেখ্য, শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের সদস্যদেরও ‘আনম্যাপড’ ক্যাটিগরিতে SIR নোটিস পাঠানো হয়েছে।
- Related topics -
- দেশ
- দিল্লী
- নয়াদিল্লি
- মুখ্যমন্ত্রী
- সিএসআইআর
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- অরবিন্দ কেজরিওয়াল
- জগদীপ ধনখড়


