Rejinagar | নন্দীগ্রামের পথেই হাঁটলেন রেজিনগরে ‘মমতা’র প্রার্থী, মনোনয়ন প্রত্যাহার রবিউলের!

Saturday, September 19 2026, 6:29 am
Rejinagar | নন্দীগ্রামের পথেই হাঁটলেন রেজিনগরে ‘মমতা’র প্রার্থী, মনোনয়ন প্রত্যাহার রবিউলের!
highlightKey Highlights

রবিউলের এই সিদ্ধান্ত পর মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনও প্রার্থী থাকল না উপনির্বাচনে।


নন্দীগ্রামের পর এবার রেজিনগর। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন রেজিনগরের মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী। রবিউল বলেন, 'ভোট করেন কর্মীরা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে ভোটারদের কাছে প্রতীক চেনানোটা তাঁদের কাছে বড় প্রতিবন্ধকতা। ফলে তাঁরা ভোটে প্রার্থী না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শ মেনে ভোটে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' আগেই নন্দীগ্রামে নাম প্রত্যাহার করেছেন সঞ্চিতা। এর ফলে বঙ্গ রাজনীতির ২৯ বছরের ইতিহাসের উপনির্বাচনে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কেউ লড়ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File