Rejinagar | নন্দীগ্রামের পর এবার রেজিনগর, নির্বাচনের আগেই গ্রেপ্তার প্রার্থী
Saturday, September 19 2026, 4:14 pm

Key Highlightsবহরমপুর থানার পুলিশ প্রার্থীকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।
নন্দীগ্রাম এবং রেজিনগরে একই ঘটনার পুনরাবৃত্তি। ভোটের ঠিক আগে পরপর গ্রেফতার ২ দুই প্রার্থী। গতকাল গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। এবার গ্রেফতার হলেন রেজিনগরের নির্দল প্রার্থী সইফুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং অশান্তির ঘটনা ঘটেছিল। সেইসময় রেজিনগরের ব্লক সভাপতি ছিলেন সইফুল ইসলাম। এই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে পুলিশ। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “পুরনো যদি মামলা থাকে আর জামিন না নেওয়া থাকে তাহলে তো গ্রেফতার হতেই হবে। কেউ কিছু করতে পারবে না।” উল্লেখ্য, নন্দীগ্রাম এবং রেজিনগরে এবছর প্রার্থী দিচ্ছে না মমতা বন্দোপাধ্যায়ের দল। বদলে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।


