Twisha Sharma | 'সংবাদমাধ্যমের কাছে বিবৃতি নয়', ত্বিষা শর্মার মৃত্যুর মামলায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে জোর শীর্ষ আদালতের!
Monday, May 25 2026, 8:46 am

Key Highlightsবিয়ের কয়েক মাসের মধ্যেই নয়ডার তরুণী মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
বিয়ের কয়েক মাসের মধ্যেই নয়ডার তরুণী মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তরুণীর মৃত্যুর পরে তাঁর বাপের বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন ত্বিষার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই ত্বিষার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্ষ কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চ জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার ঘটনার তদন্ত করতে সিবিআই-কে দায়িত্ব দিয়েছে। এই মামলায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। এছাড়াও কোর্ট জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা এবং কেবল মাত্র তদন্তকারী সংস্থার কাছেই বক্তব্য পেশ করা।
- Related topics -
- দেশ
- ভারত
- মৃত্যু
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


