Red Road | মহালয়ার মেগা অনুষ্ঠান, মঙ্গলবার রাত থেকেই বন্ধ হলো রেড রোড! বিকল্প রাস্তা জানালো পুলিশ

Wednesday, October 7 2026, 3:36 am
Red Road | মহালয়ার মেগা অনুষ্ঠান, মঙ্গলবার রাত থেকেই বন্ধ হলো রেড রোড! বিকল্প রাস্তা জানালো পুলিশ
highlightKey Highlights

১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। মঙ্গলবার রাত দশটার পর থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।


দুর্গাপুজোর আগে ইডেনে মহালয়ার মেগা প্রস্তুতির জেরে মঙ্গলবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হল রেড রোড। মঙ্গলবার রাত দশটার পর নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। বিকল্প হিসেবে খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড ও আউট্রাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, রেড রোড অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস (ইস্ট) থেকে দক্ষিণমুখী যানগুলিকে পুলিশ ময়দান রোড ও ডাফরিন রোড হয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File