PM Modi | ‘এ বার দিমাগি নকশালদের বিচ্ছিন্ন করতে হবে’- লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির!
Saturday, August 15 2026, 6:42 am

Key Highlightsশনিবার ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘দিমাগি নকশাল’-দের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘দিমাগি নকশাল’-দের উদ্দেশ্যে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন মোদী জানালেন, ২০২৬-এর মার্চের মধ্যে সশস্ত্র মাওবাদীদের নির্মূল করার লক্ষ্য নিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই লক্ষ্য পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র নকশালদের আমরা নির্মূল করে দিয়েছি। দেশ এই সঙ্কট থেকে মুক্তি পেয়েছে।’ এর পরেই ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করে তিনি বলেন, ‘সশস্ত্র নকশালদের নির্মূল করা গেলেও দিমাগি নকশালরা এখনও রয়ে গিয়েছে। এই মানসিকতার মানুষেরা সুযোগের অপেক্ষায় থাকে।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘মানুষের আস্থা বেড়েছে। দেশের অগ্রগতির লক্ষ্যে উন্নয়নমূলক কাজে গতি এসেছে।’
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- স্বাধীনতা দিবস
- ভারত
- লালকেল্লা


