Rain Alert | আগামী ৪ দিন বৃষ্টির লাল সতর্কতা! একদিনে হতে পারে ২০০ মিমি-র বেশি বৃষ্টিও!

Friday, June 19 2026, 3:20 pm
Rain Alert | আগামী ৪ দিন বৃষ্টির লাল সতর্কতা! একদিনে হতে পারে ২০০ মিমি-র বেশি বৃষ্টিও!
highlightKey Highlights

অতিবৃষ্টিতে পাহাড়ে আরও ধসের সতর্কবার্তা থাকছে। ৪ দিন সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


শুক্রবার সকাল থেকে ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ইতিমেধ্যেই ১০ নম্বর জাতীয় সড়কের উপরেও ধসের খবর মিলেছে। অন্যদিকে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সন (হিউম পাইপ সেতু)-এর একটি অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বড় আপডেট দিলো আবহাওয়া দফতর। অতিবৃষ্টিতে পাহাড়ে আরও ধসের সতর্কবার্তা থাকছে। ৪ দিন সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। থাকছে হড়পা বানের ভয়। আগামী কয়েকদিনই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টিও হতে পারে ডুয়ার্সে। আগামী ৪ দিন লাল সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শনিবার লাল সতর্কতা কোচবিহারেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File