SSC | ৩১ অগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না, ২৬০০০ চাকরির বিষয়ে কী জানালো এসএসসি!

Key Highlightsদুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া।
দুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। ২৬০০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একদিকে এগিয়ে আসছে সেই ডেডলাইন, এদিকে থমকে গিয়েছে নিয়োগের প্রক্রিয়া। ভেরিফিকেশনের প্রক্রিয়া থেমে গিয়েছে। ফলে, চাকরি বাতিল হওয়া ওই শিক্ষক-শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে যাচ্ছে আপাতত। এবার এসএসসি (School Service Commission)-র তরফে জানিয়ে দেওয়া হল, ৩১ অগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না। মঙ্গলবার এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় ২৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না ৩১ অগস্টের মধ্যে। অর্থাৎ সুপ্রিম নির্দেশে ডেডলাইনের মধ্য়ে সম্পূর্ণ হচ্ছে না প্রক্রিয়া। এসএসসি-র চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন, শীর্ষ আদালতে সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। যাঁরা সুপারিশপত্র পেয়েছেন তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এসএসসি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শিক্ষক নিয়োগ
- এসএসসি


