PSC Recruitment | পুরসভা-সমবায়ের নিয়োগ হবে এবার PSC-এর মাধ্যমে, চলছে ১৭ হাজারের বেশি শূন্যপদ পূরণের প্রস্তুতি!
Tuesday, August 11 2026, 3:20 pm

Key HighlightsMunicipal Service Commission এবং Co-operative Service Commission-এর মাধ্যমে যে নিয়োগগুলি হত, সেগুলি এবার PSC-এর মাধ্যমে করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
Municipal Service Commission এবং Co-operative Service Commission-এর মাধ্যমে যে নিয়োগগুলি হত, সেগুলি এবার PSC-এর মাধ্যমে করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। পাশাপাশি Group-A, Group-B এবং Group-C মিলিয়ে ১৭ হাজারের বেশি শূন্যপদ পূরণের প্রস্তুতি চলছে। PSC-র মাধ্যমে সামনেই প্রায় ৮,০০৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ও পরীক্ষা দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে সরকার ঘোষিত বর্ধিত বয়সের ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। জানানো হয়েছে, OBC সংরক্ষণ তালিকা প্রকাশের সঙ্গে নিয়োগ পরীক্ষাগুলির কোনও সম্পর্ক নেই। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে। সংরক্ষিত OBC শ্রেণির পদে কোনও পরিবর্তন হলে তা ফল প্রকাশের সময়ে প্রতিফলিত করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- কর্মী নিয়োগ
- নিয়োগ


