RCB Ticket Scam | ১৭.৫২ লক্ষ টাকার টিকিট কেলেঙ্কারি, ফের কাঠগড়ায় চিন্নাস্বামীর কর্মীরা! গ্রেপ্তার ১

Friday, April 17 2026, 1:30 pm
RCB Ticket Scam | ১৭.৫২ লক্ষ টাকার টিকিট কেলেঙ্কারি, ফের কাঠগড়ায় চিন্নাস্বামীর কর্মীরা! গ্রেপ্তার ১
highlightKey Highlights

ভালো ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ম্যাচ টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে।


ফের IPL কেলেঙ্কারিতে নাম জড়ালো আরসিবির। ২০২৬ সালের IPL এ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই RCB-র হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি এই স্টিউমের এক ক্যান্টিন কর্মী চন্দ্রশেখরকে আটক করেছে পুলিশ। অভিযোগ, বিপুল দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। তাঁর কাছ থেকে ১৮০টিরও বেশি টিকিট উদ্ধার হয়েছে। ৫ এপ্রিলের RCB বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG) ম্যাচের প্রতিটি টিকিট প্রায় ১৫ হাজার থেকে ১৯ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। মোট ১৮১টি টিকিট প্রায় ১৭.৫২ লক্ষ টাকায় কেনা হয়েছিল বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File