RCB | মুম্বাই-চেন্নাইয়ের পর এবার বেঙ্গালুরু! গুজরাটকে হারিয়ে ইতিহাস গড়লো RCB!

Monday, June 1 2026, 4:40 am
RCB | মুম্বাই-চেন্নাইয়ের পর এবার বেঙ্গালুরু! গুজরাটকে হারিয়ে ইতিহাস গড়লো RCB!
highlightKey Highlights

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিলদের ৫ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল RCB।


কোহলির ঝড়ে কার্যত উড়ে গেলো গুজরাট। IPL ফাইনাল ম্যাচে ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। গত মরশুমের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এ বারও ট্রফি নিজেদের দখলে রাখলেন বিরাট কোহলিরা। এবারের IPL-এর শুরু থেকেই চ্যাম্পিয়ন দলের মতোই খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।  আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিলদের ৫ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল RCB। মুম্বই ইন্ডিয়ান্স  এবং চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে টানা দু’বার IPL জয়ের কৃতিত্ব অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File