RBI | ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছেন? এক ঘণ্টায় মিলবে ফেরত! নয়া নিয়ম আনছে আরবিআই!
Friday, November 13 2026, 10:36 am

Key Highlightsডিজিটাল লেনদেনে জালিয়াতি ঠেকাতে এবং ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ঝুঁকি কমাতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
ডিজিটাল লেনদেনে জালিয়াতি ঠেকাতে এবং ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ঝুঁকি কমাতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ১০,০০০ টাকার বেশি অঙ্কের পার্সন-টু-পার্সন (P2P) বা ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানোর ক্ষেত্রে ১ ঘণ্টার একটি ‘পজ’ বা বিরতি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ম কার্যকর হলে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে কেটে গেলেও তা তাৎক্ষণিকভাবে প্রাপকের কাছে পৌঁছবে না। ১ ঘণ্টা তা ব্যাঙ্কের কাছে সংরক্ষিত থাকবে। ফলে প্রেরক যদি বুঝতে পারেন তিনি ভুল করে টাকা পাঠিয়েছেন বা প্রতারণার শিকার হয়েছেন, তবে ওই ১ ঘণ্টার মধ্যে তিনি সহজেই লেনদেনটি বাতিল করতে পারবেন। তবে দোকানদারের কিউআর কোড স্ক্যান, অনলাইন শপিং বা ব্যবসায়িক পেমেন্টের ক্ষেত্রে আগের মতোই সঙ্গে সঙ্গে টাকা স্থানান্তরের সুবিধা বহাল থাকবে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- ইউপিআই


