Microloans | মাইক্রোফিনান্স ঋণের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা বাড়াতে পারে আরবিআই!
Tuesday, November 17 2026, 4:03 pm

Key Highlightsবর্তমানে মাইক্রোফিনান্স সংস্থাগুলি থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণগ্রহীতার বার্ষিক আয়ের ৩ লক্ষ টাকার নির্ধারিত ঊর্ধ্বসীমা আরও বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)।
বর্তমানে মাইক্রোফিনান্স সংস্থাগুলি থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণগ্রহীতার বার্ষিক আয়ের ৩ লক্ষ টাকার নির্ধারিত ঊর্ধ্বসীমা আরও বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর শিরিষ চন্দ্র মুর্মু। শিল্পমহলের আবেদনের প্রেক্ষিতেই এই পুনর্বিবেচনার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মুর্মু জানিয়েছেন, দেশের পরিবারগুলির প্রকৃত আয়ের মূল্যায়ন করে একটি রিপোর্ট তৈরি করতে হবে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রিকে। পাশাপাশি, ঋণ শোধের ক্ষেত্রে মাসিক আয়ের অনুপাতের (লোন রিপেমেন্ট-টু-ইনকাম রেশিও) বর্তমান ৫০% ঊর্ধ্বসীমা পরিবর্তনের যে দাবি উঠেছে, সে বিষয়েও সতর্কবার্তা দিয়েছে আরবিআই। হিসেব থেকে ঋণের কোনও অংশ বাদ দিলে পরিবারের ওপর ঋণের আসল বোঝা আড়াল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া


