ATM Rules | এটিএম ও PoS থেকে টাকা তোলার নতুন নিয়মে RBI-এর নির্দেশিকা, মাসে কতবার ফ্রি লেনদেন, কত টাকা কাটবে চার্জ?

Sunday, November 29 2026, 12:30 pm
ATM Rules | এটিএম ও PoS থেকে টাকা তোলার নতুন নিয়মে RBI-এর নির্দেশিকা, মাসে কতবার ফ্রি লেনদেন, কত টাকা কাটবে চার্জ?
highlightKey Highlights

২৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এটিএম ও PoS থেকে টাকা তোলার একাধিক নিয়ম স্পষ্ট করেছে।


২৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এটিএম ও PoS থেকে টাকা তোলার একাধিক নিয়ম স্পষ্ট করেছে। নিজের ব্যাঙ্কের এটিএমে মাসে ৫টি বিনামূল্যে লেনদেন করা যাবে। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে মেট্রো শহরে ৩টি ও নন-মেট্রো শহরে ৫টি ফ্রি লেনদেনের সুযোগ মিলবে। তবে সব মিলিয়ে মোট বিনামূল্যে লেনদেনের সীমা মাসে ৫টি। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা যাবে এবং নির্ধারিত সীমা পেরোলে প্রতি অতিরিক্ত লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা চার্জ ও কর দিতে হতে পারে। প্রযুক্তিগত ত্রুটিতে লেনদেন ব্যর্থ হলে গ্রাহকের কোনও চার্জ বা বিনামূল্যে লেনদেনের সীমা কমবে না। পাশাপাশি, দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের PoS মেশিন থেকে কোনো পণ্য না কিনেই একবারে সর্বোচ্চ ২ হাজার এবং মাসে সব মিলিয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ তোলা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File